শিক্ষা

বেরোবিতে উদীচীর ‘১৫ আগস্ট: জাতির শত্রু-মিত্র চিহ্নিত করণের পথ’ শীর্ষক আলোচনা সভা

বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে “১৫ আগস্ট: জাতির শত্রু-মিত্র চিহ্নিত করণের পথ” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৫ টায় ক্যাফেটেরিয়া ভবনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এসময় বক্তারা বলেন, “বঙ্গবন্ধুকে ছাড়া স্বাধীন বাংলাদেশ কল্পনাও করা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রতিষ্ঠানের নাম। আমরা জাতির পিতাকে বাঁচাতে পারি নি, তবে তাঁর আদর্শকে আমরা হারিয়ে যেতে দিতে পারি না। যুগ যুগ ধরে জাতির পিতার আদর্শকে হৃদয়ে লালন করবে এদেশের তরুণরা।”
সংগঠনটির সভাপতি ওয়াদুদ সাদমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড.গাজী মাজহারুল আনোয়ার, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. এ কে এম ফরিদ উল ইসলাম। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি রিষিণ পরিমল, বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, সাধারণ সম্পাদক নোবেল শেখ, বিতর্ক সংগঠন ( ব্রুডা) এর সভাপতি রক্তিম মিলন, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) প্রচার সম্পাদক মোবাশে^র আহমেদ প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ও গান পরিবেশন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button