শিক্ষা
বেরোবিতে ঈদের ছুটি মঙ্গলবার থেকে
বেরেবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ২৯ আগস্ট (মঙ্গলবার) থেকে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হবে।
জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফুল ইসলাম বলেন, আগামী ২৯ আরিখ থেকে শুরু করে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস ছুটি এবং ৩০ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অফিস ছুটি থাকবে। ৮ ও ৯ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় ১০ তারিখ থেকে যথারীতি ক্লাস চালু হবে এবং ৭ সেপ্টেম্বর থেকে প্রশাসনিক কার্যক্রম চলবে।
আবাসিক হলগুলো ৩০ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানিয়েছেন হলের প্রভোস্টগণ।




