slider

বেতাগীতে নিম্নমানের জাল দেয়ার অভিযোগে মৎস্য অফিস ঘেরাও

মাহতাবুর রহমান,বেতাগী প্রতিনিধি : গত ০৭ মার্চ মঙ্গলবার বরগুনার বেতাগীতে জাল বিতরণ করে উপজেলা মৎস্য অফিস। দেশি প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের মাঝে জাল বিতরণ করা হয়। নিম্নমানের ও ব্যবহার-অনুপযোগী জাল বিতরণ করা হয়েছে অভিযোগ করে ক্ষুব্ধ জেলেরা পরে মৎস্য অফিস ঘেরাও করেন। হট্টগোল দেখে স্থানীয়দের অনুরোধে একপর্যায়ে জেলেরা স্থান ত্যাগ করেন।

পাচঁজন উপকারভোগী জেলেকে একটি করে মোট ৪০ জন জেলেকে এ জাল দেওয়া হয়েছে। পাঁচজনে একটি জাল পাওয়ায় তাৎক্ষণিক জেলেরা ক্ষোভ প্রকাশ করেন।

বেতাগী সদর ইউনিয়নের একজন জেলে বলেন, আমদের যে জাল দেয়া হয়েছে তা দিয়ে মাছ ধরা যাবে না তবে লাউ গাছের মাচা বা গৃহস্থালি কাজে ব্যবহার করা যাবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সমাত্বি সাহা বলেন, ‘প্রকল্পের নিয়ম ও কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী জাল বিতরণ করা হয়েছে। জেলেরা পছন্দসই জাল দাবি করেছে যা দেয়া সম্ভব নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button