sliderস্থানিয়

বেগম জিয়ার মৃত্যুতে হারাগাছ প্রেসক্লাবের শোকসভা ও দোয়া

রতন রায়হান, রংপুর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হারাগাছ প্রেসক্লাব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় শোকসভা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত এই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

শোক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ও মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অসামান্য ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন দূরদর্শী, সাহসী ও নিখাঁদ দেশপ্রেমিক নেত্রী হিসেবে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এমন একজন মহান নেত্রীর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ উপলক্ষে হারাগাছ প্রেসক্লাব কার্যালয়ে প্রয়াত নেত্রীর জীবন ও রাজনৈতিক অবদান নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হারাগাছ প্রেসক্লাবের সভাপতি আয়নাল হক, সাধারণ সম্পাদক সাগর মিয়া, সাংগঠনিক সম্পাদক রতন রায়হান, প্রচার ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাপ্পি, সমাজকল্যাণ সম্পাদক রুবেল খানসহ রজু, ওমর ফারুক, মনজুদার রহমান বুলেট, মোক্তার হোসেন ও পলাশ মিয়া। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বগুণ এবং গণতন্ত্র রক্ষায় তাঁর দৃঢ় ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button