sliderস্থানিয়

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিরপুর কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিরপুর কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে মিরপুর কলেজের প্রায় ৮ শতাধিক রোজাদার শিক্ষার্থীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিরপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক মওদুদ আহমেদের সভাপতিত্বে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শরিফুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মিরপুর কলেজের সার্বিক উন্নয়নের জন্য তিনি সরকারের কাছে দাবি জানাবেন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবেন। একই সঙ্গে তিনি পবিত্র রমজান মাসে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আঞ্জু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মিরপুর কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button