শিরোনাম

বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেগমগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে দুপুর ২টার দিকে কুমিল্লায় ব্রেইন স্ট্রোক করে মারা যান তিনি। ওমর ফারুক বাদশা নোয়াখালী ৩ আসনের সাবেক এমপি মরহুম নুরুল হক সাহেব’র ছেলে।
একাধিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর থেকে নোয়াখালী জেলার সমসাময়িক রাজনীতির একটি বিষয় নিয়ে চিন্তা করে রাতে অসুস্থ হয়ে (রোববার) সকাল ১০টার দিকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে উপজেলার চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তাঁর মৃত্যু হয়। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button