বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে পাশে আছি’র খাট প্রদান

রংপুর ব্যুরোঃ বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে পাঁচটি খাট দিলেন মানবিক ও সামাজিক সংগঠন পাশে আছি। রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার হাসিনানগর এলাকায় অবস্থিত গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থা পরিচালিত বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে এ খাট প্রদান করা হয়। খাট প্রদানে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক সংগঠন পাশে আছি’র উদ্যোক্তা সংগঠক কবি হেলেন আরা সিডনি, বেওয়ারিশ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম এ মারুফ কেইন, পাশে আছি’র সদস্য কবি মাহমুদা চৌধুরী, সংগঠক আতাউর রহমান লিটন, নাট্যকার রুমকি রহমান, শিক্ষিকা পলি ও আনারুল ইসলাম রানা প্রমুুখ। বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে খাট প্রদান করায় পাশে আছি সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম এ মারুফ কেইন। উল্লেখ্য বেওয়ারিশ বৃদ্ধাশ্রম ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই রাস্তা-ঘাটে, স্টেশনে, বাজারে, পড়ে থাকা অসুস্থ্য বৃদ্ধ ও বৃদ্ধা ও প্রতিবন্ধীদের সেবা ও পুনর্বাসনের কাজ করছে সংগঠনটি।




