আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বেইজিং নতুন করে নিষেধাজ্ঞা, এক হাজার ফ্লাইট বাতিল

চীনের রাজধানী বেইজিং এ নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এর বিস্তার ঠেকাতে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করেছে কতৃপক্ষ। বুধবার বেইজিং এ আরো ৩১টি নতুন সংক্রমণ ধরা পড়েছে।
এ নিয়ে মোট ১৪০টি নতুন সংক্রমণের ঘটনা ধরা পড়লো। নগরীর স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
যাদের সাম্প্রতিক করোনাভাইরাস পরীক্ষা নেগেটিভ এসেছে, তাদের ছাড়া অন্য বাসিন্দাদের ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
নতুন করে ভাইরাস সংক্রমণ ধরা পড়ার আগে বেইজিংয়ে গত ৫৭ দিন ধরে স্থানীয়ভাবে একটি সংক্রমণও ঘটেনি। ধারণা করা হচ্ছে বেইজিং এর যে বিশাল বাজার থেকে শহরের ৮০ ভাগ মাংস এবং সবজির সরবরাহ আসে, সেখান থেকে এই সংক্রমণ ছড়িয়েছে। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button