আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বেইজিংয়ে করোনার নতুন সংক্রমণের মাত্রা ‘অত্যন্ত তীব্র’

চীনে করোনাভাইরাসের নতুন করে সংক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রাজধানী বেইজিংয়ের কিছু এলাকায় ইতিমধ্যে লকডাউন আরোপ করা হয়েছে।
বিবিসি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও নতুন হিসেব অনুযায়ী চীনের বেইজিংয়ে নতুন করে আরো ১০০ জন রোগী পাওয়া গেছে।
এর আগে শহরটিতে বাইরে থেকে আসা রোগী ধরা পড়েছে শেষ সাত সপ্তাহে।
ডব্লিউএইচও’র জরুরি বিভাগের প্রধান মাইক রায়ান বলছেন, এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে নতুন রোগী পাওয়া যাবেই। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে এটাকে ঠেকানোও যাবে।
এদিকে চীনে নতুন করে যে করোনাভাইরাস বিস্তার শুরু হয়েছে তার মাত্রা ‘অত্যন্ত তীব্র’ বলে মন্তব্য করেছেন একজন চীনা কর্মকর্তা।
এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বেজিং এই সংক্রমণ ঠেকাতে কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নেবে।
বেইজিংয়ের শিনফাদিনামে পাইকারি বাজারের পাশপাশের এলাকার বাসিন্দাদের বলা হয়েছে তারা যাতে বাসা ছেড়ে বাইরে বের না হয়। সব ট্যাক্সিকে শহর এলাকার বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
শিনফাদি বাজারের ভেতরে গিয়েছিলেন এমন হাজার হাজার লোককেকর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে, এবং তারপর বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে
শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপয়েন্ট এবং বাসিন্দাদেরকেও করোনাভাইরাস পরীক্ষার আদেশ দেওয়া হয়েছে।
খেলাধুলা ও বিনোদন কেন্দ্রগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যবস্থা করা হয়েছে সুপারমার্কেট ও অফিসগুলোতে তাপমাত্রা মাপার।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাসের সংক্রমণ। প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করে অল্প সময়েই।
করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৪০ হাজারের মতো মানুষ। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮১ লাখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button