বৃহত্তর রংপুরে আরো ২৪ জনের করোনা শনাক্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এর মধ্যে রংপুরে ১১ জন, গাইবান্ধায় ৭ জন, লালমনিরহাটে ৪ জন, কুড়িগ্রামের
২ জন রয়েছে।
রংপুওে আক্রান্তরা হলেন- জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মকর্তা, রংপুর মেট্রোপলিটন পুলিশের দুই কর্মকর্তা, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসাধীন তিন রোগী, ধাপ জেল রোডের এক নারী, নগরীর ক্যাডেট কলেজের এক কর্মকর্তা, রুপালী ব্যাংকের কর্মকর্তা, নিউ সেনপাড়ার দুই নারী, ময়নাকুড়ির এক পুলিশ সদস্য, হারাগাছ ৩১ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসাধীন বানুপাড়ার এক রোগী।
গাইবান্ধা জেলায় আক্রান্তরা হলেন- গাইবান্ধা সদর প্রফেসর কলোনীর দুই জন, পূর্ব সবুজপাড়ার এক জন, সদর থানার এক পুলিশ কর্মকর্তা, গোবিন্দগঞ্জ চকগোবিন্দ’র এক জন, গোরস্থানপাড়ার এক নারী।
লালমনিরহাট জেলায় আক্রান্তরা হলেন- লালমনিরহাট ১শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রাজপুরের এক নারী , আদিতমারীর এক জন, পুলিশ লাইন্সের এক পুলিশ কর্মকর্তা।
কুড়িগ্রাম জেলায় আক্রান্তরা হলেন- উলিপুর নারকেল বাড়ির এক জন, রৌমারী কোমড়ভাঙ্গির এক কিশোর।
রোববার এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজু।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান- রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৫৪ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ২১৯ জন।




