বৃষ্টি আশীর্বাদে যুব এশিয়ার ফাইনালে বাংলাদেশ

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও কুয়েত অনুর্ধ্ব-১৯ দল খেলেছে, বি গ্রুপে বাংলাদেশের সাথে ছিলো শ্রীলঙ্কা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল। যেখানে ফাইনাল অব্দি পৌঁছে গেছে বাংলাদেশ ও ভারতীয় যুবারা।
‘এ’ গ্রুপে সবকটি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিলো ভারতীয় যুবারা। ১ ম্যাচ হারা আফগান যুবারা হয়েছিলো গ্রুপ রানার আপ। অপরদিকে বি গ্রুপে নিজেদের ৩ ম্যাচের সবকটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিলো বাংলাদেশের যুবারা, ১ ম্যাচ হারা লঙ্কান যুবারা হয়েছিলো রানার আপ।
আজ (১২ সেপ্টেম্বর) মোরাতুবায় সেমিফাইনালে মুখোমুখি হবার কথা ছিলো বাংলাদেশ ও আফগানিস্তান যুবাদের। পি সারা ওভালে সেমিফাইনালে মাঠে নামার কথা ছিলো ভারত ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের। তবে দুইটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে বৃষ্টির বাগড়ায়।
গ্রুপ পর্বে দুই গ্রুপের চ্যাপিয়ন (ভারত অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল) তাই পৌঁছে গেছে ফাইনালে। আগামী ১৪ সেপ্টেম্বর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে লড়বে দুই দল।




