আইন আদালতশিরোনাম

বুয়েটের আবরার হত্যা: আদালত পরিবর্তনের আবেদন খারিজ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ২২ আসামির বিচারিক আদালত পরিবর্তন চেয়ে করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে গত সপ্তাহে এ আবেদন করেন আসামিরা।
ওই আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নুর উদ্দিনের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার জানান, আবরার ফাহাদ হত্যা মামলার বেশ কয়কজন আসামি বিচারিক আদালতের স্থানান্তর চেয়েছিলেন। আদালত তা নট প্রেস রিজেক্ট করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button