বুবলির সঙ্গেও দূরত্ব তৈরি হচ্ছে শাকিবের!

ঢাকাই সিনেমার আলোচিত মুখ শবনম বুবলি। তিনি বাংলাভিশনে সংবাদ পাঠ দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। উপস্থাপিকা থেকে সরাসরি সিনেমায় প্রবেশ। ২০১৬ সালে বসগিরি সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার।
সাকিবের সঙ্গে নতুন সিনেমাতেও কাজ শুরু করেছেন বুবলি। চলতি মাসের ২৫ তারিখ থেকে শাকিব খানের বিপরীতে ‘কালপ্রিট’ সিনেমার শুটিং শুরু করেছেন। শাহীন–সুমনের পরিচালনায় সিনেমাটি নির্মিত হচ্ছে। নতুন করে আরও দুটি সিনেমার কাজ শুরু করবেন তিনি। ওপার বাংলার সিনেমাতেও অভিনয়ের কথা চলছে তার।

সম্প্রতি তাকে প্রশ্ন করা হয় শাকিব প্রসঙ্গে। জানতে চাওয়া হয়ে শাকিব খান কি আপনার সঙ্গে কাজ কমিয়ে দিচ্ছেন? জবাবে বুবলি জানান, এ প্রশ্ন ভিত্তিহীন। এটা দর্শক ও ভক্তদের আবেগের কথা। আপনারা জানেন শাকিব খান একজন সুপারস্টার। তাকে অন্যান্য নায়িকাদের সঙ্গেও কাজ করতে হয়। যা খুবই স্বাভাবিক।
তিনি আরও বলেন, আমিও শাকিবের বাইরে অন্যান্য নায়কের সঙ্গে কাজ করতে চাই। আমার পছন্দের তালিকায় রয়েছেন আরিফিন শুভ, রোশান ও সিয়ামের।



