বিবিধশিরোনাম

বিয়ে করলেই ৫ লাখ টাকা দেবে সরকার!

বিয়ে করলেই নবদম্পতিকে বড় ধরনের আর্থিক সহায়তা দিচ্ছে জাপান সরকার। নতুন জীবন শুরু করতে আনুষঙ্গিক খরচের জন্য নবদম্পতিকে এ টাকা দেয়া হচ্ছে।
জাপান টাইমস, জাপান টুডে জাকার্তা পোস্টসহ একাধিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
জাপানে জন্মহার হ্রাস, বিয়েতে তরুণ-তরুণীদের অনিচ্ছা বা দেরিতে বিয়ে করার প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশটির সরকার।
এমন পরিস্থিতিতে নবদম্পতিদের জন্য ‘নিউলিওয়েডস অ্যান্ড নিউ লাইফ সাপোর্ট প্রজেক্ট’ নামে একটি কর্মসূচি চালু করা হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে নবদম্পতিকে দেয়া হবে ৬ লাখ ইয়েন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ লাখ টাকা।
জন্মহার বৃদ্ধিতে সেই সঙ্গে জাপানি নাগরিকদের বিয়ের প্রতি আগ্রহী ও উৎসাহী করে তুলবে এ কর্মসূচি, এমনটি আশা দেশটির মন্ত্রিপরিষদের।
তবে এ আর্থিক সহায়তা পাওয়ার জন্য কিছু শর্তও রাখা হয়েছে। নবদম্পতি দু’‌জনেরই বয়স হতে হবে ৪০ বছরের কম। সেক্ষেত্রেই তারা ৬ লাখ ইয়েন পুরস্কার পাবেন।
শুধু তাই নয়, দু’‌জনের মিলিত আয় হতে হবে ৫.‌৪ মিলিয়ন ইয়েন। আবার নবদম্পতির দু’‌জনেরই বয়স ৩৫ বছর হলে এবং তাদের মিলিত আয় ৪.‌৮ মিলিয়ন হলে, সেক্ষেত্রে তারা পাবেন ৩ লাখ ইয়েন।
প্রসঙ্গত, ২০১৫ সালের সমীক্ষা অনুযায়ী, জাপানে অবিবাহিত পুরুষদের ২৯.‌১ শতাংশের বয়স ২৫ থেকে ৩৪ বছর। এ ছাড়া ওই বয়সের মধ্যে অবিবাহিত মেয়েদের সংখ্যা ১৭.‌৮ শতাংশ। আর বিয়ে না করায় দেশটিতে আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে জন্মহারও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button