আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিয়ে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন অবশেষে বিয়ে করছেন। দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এর মধ্যে তাদের বাগ্দান হয়েছে। নেভ নামে তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।
রয়টার্সের খবরে বলা হয় নিজের বিয়ের পরিকল্পনা করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা। তবে এখনো তারিখ নির্ধারণ করেননি। গতকাল বুধবার দেশটির নিউ পেপ্লমাউথ শহরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা জানান।
বিয়ে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কিছু পরিকল্পনা আছে, তবে কিছুটা সময় লাগবে। সবার সঙ্গে শেয়ার করার আগে আমাদের পরিকল্পনাগুলো আমাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে।’ ৪০ বছর বয়সি আর্ডেন ৪৪ বছর বয়সি টেলিভিশন উপস্থাপক ক্লার্ক গেফোর্ডের সঙ্গে সম্পর্কে আবদ্ধ।
গত মাসে নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে আডের্নের নেতৃত্বাধীন লেবার পার্টি বড় ধরনের বিজয় অর্জন করেছে। এতে প্রধানমন্ত্রীর দ্বিতীয় মেয়াদে থাকা নিশ্চিত হয়েছে। কোভিড-১৯ মহামারি মোকাবিলায় তার নেওয়া সিদ্ধান্ত ও গত বছর এক শ্বেতাঙ্গ বর্ণবাদীর নির্বিচার মুসলিম হত্যার পর জাতিগতভাবে সৃষ্ট ক্ষত সারিয়ে তোলায় তার ভূমিকার জন্য এই প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button