বিনোদন

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রণবীর-দীপিকা!

হঠাৎ করেই ফিসফাসটা বেশ জোরেশোরে হচ্ছে। খুব শিগগিরই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছে বলিউডের এই জনপ্রিয় রোমান্টিক জুটি।
পর্দার ‘পেশোয়া বজিরাও’ ও ‘মস্তানি’!
টিনসেল টাউনে যাদের জুটিকে ‘দীপবীর’ও বলে থাকেন কেউ কেউ।
মুম্বাই মিররের খবর, এই জুটি ইতোমধ্যেই নিজেদের পরিবারের সাথে বিয়ের ব্যাপারে কথা বলেছেন। তাদের সম্পর্ক নিয়ে দুই পরিবারও খুশি। দুই পক্ষ থেকে বিয়ের প্রস্তুতি চলছে। আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর ও দীপিকা।
নিজেদের সম্পর্ক নিয়ে মিডিয়ার কাছে এখনও মুখ খুলেননি তারা। তবে অনেকবারই তাদের একফ্রেমে দেখা গেছে।
সম্প্রতি স্পেনের মাদ্রিদে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও এর ব্যতিক্রম হয়নি। সেখানে ‘মস্তানি’ দীপিকার সাথে প্রকাশ্যেই দুষ্টুমি করতে দেখা যায় ‘বাজিরাও’ রণবীরকে। তারপর থেকেই বি টাউনে গুঞ্জনটা আরো জোরদার হয়ে ওঠে!
শোনা যাচ্ছে, তারা নাকি এখন অস্ট্রিয়ায় রয়েছেন ছুটি কাটাতে। সেখানেই তাদের সাথে যোগ দেবে তাদের পরিবার। আর তারপরই নাকি ঠিক হবে বিয়ের তারিখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button