বিয়ের চারমাসের মাথায় গায়িকা মিলার ডিভোর্সের গুঞ্জন

টানা ১০ বছরের প্রেমের সম্পর্ক। চারমাস আগে চলতি বছরের ১২ই মে পারিবারিক ভাবেই প্রেমিক পারভেজ সানজারির সঙ্গে বিয়ে হয় পপ গায়িকা মিলার। এখনও মধুচন্দ্রিমার রেশ কাটেনি। এর মধ্যেই ভাঙ্গনের শিরোনাম হতে হচ্ছে এ তারকার। সোমবার আনুষ্ঠানিকভাবে বৈমানিক পারভেজ সানজারি ও মিলার মধ্যে ডিভোর্স হয়েছে বলে গুঞ্জন উঠেছে।
ডিভোর্সের কারণ হিসেবে জানা গেছে, বিয়ের পরপরই মনোমালিন্য শুরু হয় দুজনের মধ্যে। প্রায়ই ঝগড়া হয় দুজনের মধ্যে। এছাড়া এক পর্যায়ে মিলা স্বামী পারভেজ সানজারি`র বিরুদ্ধে মামলা করতে বাসা থেকে বের হন। যদিও পরিবারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিষয়টি মামলা পর্যন্ত গড়ায় নি। বিষয়টির জের ধরেই ডিভোর্সের ঘটনা ঘটে তাদের মধ্যে।

উল্লেখ্য, পারভেজ সানজারি ইউএস বাংলা এয়ারলাইন্সের পাইলট। অন্যদিকে মিলার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘দোলা’, ‘তুমি কি সাড়া দেবে’, ‘নাচো হেলিয়া’, ‘সুন্দরী কমলা নাচে’, ‘হাজার দর্শক মন মজাইয়া’ ইত্যাদি।




