বিয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গলে রজনীকান্ত

ব্রিটিশ অভিযাত্রী ও রিয়্যালিটি শো ব্যক্তিত্ব বিয়ার গ্রিলস এবার নতুন চমক নিয়ে আসছেন। তার বিখ্যাত শো ‘ইনটু দ্য ওয়াইল্ড’-এর বিশেষ একটি পর্বে হাজির করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্তকে।ইতিমধ্যে ডিসকভারি চ্যানেলে অনুষ্ঠানটির বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছে।
বিয়ার গ্রিলসের আমন্ত্রণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, হলিউড তারকা কেট উইন্সলেটসহ অনেকেই জঙ্গলে অ্যাডভেঞ্চার করেছেন।
এ ছাড়া গত বছর বিশেষ একটি পর্বে হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ভারতীয় তারকাদের মধ্যে রজনীকান্ত হতে যাচ্ছে ‘ইনটু দ্য ওয়াইল্ড’-এর প্রথম অতিথি।
বিয়ার গ্রিলস জানান, ২৩ মার্চ ভারতীয় সময় রাত ৮টায় রজনীকান্তের পর্বটি প্রচার হবে।
এর মধ্যে প্রকাশিত ট্রেলারে দেখা যায়, মোটরসাইকেল চালিয়ে বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা করতে আসেন তামিল সুপারস্টার। ভীতিকর পরিস্থিতির মধ্যে জঙ্গল পাড়ি দেন তারা, পানিতেও নামতে দেখা যায়। পাশাপাশি স্বভাবসুলভ ভঙ্গিতে বিয়ার গ্রিলসের সঙ্গে মজা করেন রজনীকান্ত।
— Bear Grylls (@BearGrylls) March 9, 2020




