বিস্ফারক মামলায় ঝালকাঠির দুই বিএনপি নেতা কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপি’র দুই নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় মঙ্গলবার বেলা ১২টায় শুনানি শেষে উপজলা বিএনপির সভাপতি এডভোকেট আনিচুর রহমান খান হেলাল ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবিনকে কারাগারে পাঠানোর এ আদেশ প্রদান করেন জলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল। আসামি পক্ষ শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মাহেব হোসেন, অ্যাডভোকেট নুর হোসেন, অ্যাডভোকেট নাসিমুল হাসান, এডভোকেট মো.হাফিজুর রহমান, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও অ্যাডভোকেট ফয়সাল খানসহ বিএনপি সমর্থক আইনজীবীরা।
ঝালকাঠির পিপি অ্যাডভোকেট আব্দুল মানান রসুল জানান, বিস্ফারক মামলায় নলছিটি উপজেলা বিএনপির সভাপতিসহ ২জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতে এ আদেশ দেন।




