Uncategorized

বিসিকের শরৎমেলা রোববার শুরু

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর নকশা কেন্দ্রের উদ্যোগে ৫ দিনের শরৎমেলা ১৪২৩ ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী মতিঝিলস্থ বিসিক ভবন চত্বরে থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১১ টায় বিসিকের নকশা কেন্দ্রের জয়নাল আবেদীন প্রদর্শন কক্ষে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান মোঃ হজরত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মোস্তফা কামাল সভাপতিত্ব করবেন।
শরৎমেলায় বিসিকের নকশা কেন্দ্র থেকে হস্তশিল্পের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল থাকবে। তাছাড়া এ উপলক্ষে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি করা পণ্যসামগ্রী বিসিকের প্রদর্শন কেন্দ্রে প্রদর্শীত হবে। মেলায় হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রীর ৪৭টি স্টল স্থান পাবে। মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button