slider

বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে নয়ন এনকের উদ্যোগে দিয়াবাড়ী পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা (বাংলাদেশ) থেকে হেলিয়ান্থুস : ‘আমার এলাকা আমার হাতেই হোক পরিষ্কার’এই শ্লোগানকে সামনে নিয়ে নয়ন এনকের উদ্যোগে দিয়াবাড়ী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ ছিল বিশ্ব পরিচ্ছন্নতা দিবস। দিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এর আয়োজন করে এই এভেন্টি। এটি নয়ন এনকে (অধ্যাপক এবং প্যারিস যুব কাউন্সিলর) এর উদ্যোগে এবং অর্থায়নে করা হয়েছে।

সকাল ৮ টায় সকল অংশগ্রহণকারীরা দিয়াবাড়ী খেলার মাঠে জড়ো হন এবং ভিডিও কোলের মাধ্যমে নয়ন এনকে তার বক্তব্য রাখে সহ অন্য অন্য অতিথিরাও বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ লুৎফুর রহমান (দিয়াবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক), চালা ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বিল্টু, মোস্তফা স্কুল কমিটির সদস্য, আজাদ, অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ ধন্যবাদ সবুজ মোল্লা ও চপল মোল্লা কে সহযোগীতায় জন্য।

অংশগ্রহণকারীরা দিয়াবাড়ী খেলার মাঠ, রাস্তা, দিয়াবাড়ী বাজার সেই সকল স্থান থেকে বর্জ্য সংগ্রহ করে এবং তার এটি করতে সত্যিই খুশি হয়েছে বলে জানিয়েছে অংশগ্রহণকারীরা। পথচারীরা আশ্চর্য ও খুশি হয়ে দেখল যে যুবকরা কিছু ভালো করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button