বিশ্ব নারী দিবসে জেন্ডার সমতা ভিত্তিক সমাজ গড়ার ডাক”

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৮ ই মার্চ সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে সকাল ১০:০০-১:০০ ঘটিকা পর্যন্ত উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা,বেসরকারি সংগঠন বারসিক,ব্রাক, ওয়েভ ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শামমা লাবিবা অর্ণব এর সভাপতিত্বে অধ্যাপক বেনিমাব সরকার এর সঞ্চালনায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন সিংগাইর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান।স্বাগত ধারনা পাঠ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রওশন আরা।বিশেষ অতিধির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব আনোয়ারা খাতুন,উপজেলা ভাইা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, অধ্যাপক জগদীশ চন্দ্র মালো, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, বারসিক কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংগঠন বারসিক এর সহযোগিতায় সিংগাইর অঞ্চলের বাইমাইল ঋষিপাড়া নারী উন্নয়ন সমিতি, মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া স্বপ্ন নারী উন্নয়ন সমিতির আয়োজনে গ্রামীণ খেলাধুলা ও আলোচনা সভা এবং মানিকগঞ্জ স্যাক কার্যালয়ে নারী উন্নয়ন কমিটির আয়োজনে বিশ্ব নারী দিবসে গ্রামীণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শ্রীমতী লক্ষী চ্যাটার্জির সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর উর্মিমালা রায়,বিকশিত নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক বিলকিস রেজা পরাগ,বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়,বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার,ঋতু রবি দাস প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নারীর দীর্ঘদিনের শৃঙ্খলমুক্তির আন্দোলনের ইতিহাসে সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনসহ আমারিকার সুচ কারখনায় আন্দোলনকারী নারী নেত্রীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
তারা বলেন আমরা সমাজে সকল প্রকার নারী নির্যাতন রুখে দিয়ে জেন্ডার সংবেদনশীল সমতার সমাজ ও নারীর টেকসই ক্ষমতায়ন চাই। নারী পুরুষে বৈষম্য হ্রাস করে ন্যয্যতার সমাজ চাই। অবিলম্বে জাতীয় নারী উন্নয়ন নীতিমালার বাস্তবায়ন চাই। আমরা বিশ্বাস করি একদিন নারীরা তার দাসত্বের শৃঙ্খল ভেঙে নারীবান্ধব বহুত্ববাদী সমাজ বিনির্মান করবেই।




