বিশ্ব নারী দিবসে কিশোরীদের ফুটবল খেলা

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ :”সমঅধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য নিয়ে আজ মানিকগঞ্জে বেতিলা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাগির কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ও বেতিলা স্কুল এন্ড কলেজের কিশোরী ফুটবল টিমের আয়োজনে ফুটবল খেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠিত হয়।
খেলার উদ্ভোদন ও পুরস্কার বিতরণ কর্মসূচীতে অত্র প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক মীর মোকসেদুল আলম এর সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক কর্মসূচি সমন্বয়কারী রাশেদা আক্তার ও স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেতিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান, জেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাংবাদিক গাজী ওয়াজেদ আলম লাবু, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিসেস শেফালী বেগম, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ও উন্নয়নকর্মী গাজী শাহাদাত হোসেন বাদল, বেতিলা মিতরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্য হামিদা বেগম, উন্নয়নকর্মী শাহিনুর রহমান প্রমুখ।
খেলায় রেফারির ভূমিকা পালন করেন সহকারী শিক্ষক মো. ফারুক হোসেন। খেলায় জাগির কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ২-০ গোলে বিজয়ী হন। বিজয়ী দলনতা হালিমা আক্তার ও বিজীত দলনেতা আরিফা আক্তার অতিথিদের মাধ্যমে ট্রফি ও মেডেল গ্রহণ করেন। বক্তব্য প্রধান অতিথি নারীদের শারীরিক মানসিক স্বাস্থ্য ঠিক রেখে এইধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চাসহ সৃজনশীল কর্মকাণ্ডে বেশি করে অংশগ্রহনের আহবান জানান। এভাবে নারীর সমতা ও ক্ষমতায়নের মাধ্যমে জেন্ডার ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।




