আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বে প্রায় ৪ কোটি করোনা রোগী শনাক্ত

নভেল করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা ৪ কোটির কাছে চলে এসেছে। আন্তর্জাতিক জরিপকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ৩ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৩২৫ জন শনাক্ত হয়েছেন।
রোগটি থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৮৪ হাজার ৭৮৭ জন। মারা গেছেন ১১ লাখ ১৪ হাজার ৬১১ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৮৩ লাখ ৪২ হাজার ৬৫৬ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২৪ হাজার ২৮২ জন। সুস্থ ৫৪ লাখ ৩২ হাজার ১৯২ জন।
ভারতে ১ লাখ ১৪ হাজার ৬৪ জনের প্রাণ গেছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৭৪ লাখ ৯২ হাজার ৭২৭ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬৫ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ৬৯০ জনের প্রাণ গেছে নতুন রোগে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৫২ লাখ ২৪ হাজার ৩৬২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৩৫ হাজার ৩১৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button