আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বে করোনায় মৃত ৫ লাখ ৬৯ হাজার ৩৫১ জন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। আজ রোববার রাত ১১.২৫ পর্যন্ত শেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬৯ হাজার ৩৫১ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের এক কোটি ২৯ লাখ ৪৬ হাজার ৩৭৭ জন। তাদের মধ্যে বর্তমানে ৪৮ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৮৬০ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৭৫ লাখ ৩৯ হাজার ৮৭৭ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button