আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বে করোনায় মৃত ৩ লাখ ৭৫ হাজারের বেশি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ সোমবার রাত পৌনে বারো টায় বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৭৫ হাজার ৫৯৩।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৬৩ লাখ ১৯ হাজার ৫৫০জন। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৬৭ হাজার ২৩৫ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৫৭০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২৮ লাখ ৭৬ হাজার ৭২২ জন সুস্থ হয়ে উঠেছে এবং তিন লাখ ৭৫ হাজার ৫৯৩ জন রোগী মারা গেছে।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এদিকে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৬৭২ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৩৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪৯ হাজার ৫৩৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে ৪৯ হাজার ৫৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মোট ৫২টি ল্যাবে করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button