বিশ্বে করোনায় মৃত সোয়া ৩ লাখ, আক্রান্ত ৪৯ লাখ ৮১ হাজার ৩৯৫ জন

বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাস আক্রান্ত রোগীর অর্ধকোটি হতে চললো. আর করোনা মহামারিতে প্রাণ হারানো মানুষের সংখ্যা প্রায় সোয়া তিন লাখের মতো। বিশ্বে আক্রান্ত ও মৃতের তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্রই আছে। আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে আছে রাশিয়া। তালিকায় বড় ধরনের উত্থান হয়েছে ব্রাজিল ও ভারতের।
বুধবার (২০ মে) ভোর সাড়ে পাঁচটায় বিশ্বের করোনা পরিস্থিতির জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের মোট ৪৯ লাখ ৮১ হাজার ৩৯৫ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৪৬৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ১৫৯ জন, এ সময় মারা যায় ৩ হাজার ২৫৫ জন।
বিশ্বে প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত ও মৃতের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৯২৬ জন, মোট মারা গেছে ৯৩ হাজার ৪৮৬ জন।
আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে ওঠে আসা রাশিয়ায় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ৯৪২ জন। দেশটিতে মারা গেছে ২ হাজার ৮৩৭ জন। করোনায় আক্রান্ত ২ লাখ ৭৮ হাজার ৮০৩ জনকে নিয়ে স্পেন অবস্থা করছে তৃতীয় স্থানে। দেশেটি মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ২৭৮ জন। মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৭৮৮ জন।
ল্যাটিন আমেরিকার দেশে ব্রাজিল একলাফে যুক্তরাজ্য ও ইতালিকে টপকে উঠে এসেছে তালিকার চার নম্বরে। দেশটিতে মৃতের সংখ্যা এখন ২ লাখ ৬২ হাজার ৫৪৫, দেশটিতে করোনা মোট মৃতর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৫০৯ জন। গত একসপ্তাহ ধরে রোগীর সংখা বেড়ে যাওয়ায় করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্রুতই উত্থান হল রাশিয়ার। যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ২৮ হাজার ৮১৮ জন, ৩৫ হাজার ৩৪১ জন। ইতালিতে পরিস্থিতির উন্নতি হয়েছে, দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯৯ জন, মোট মৃত ৩২ হাজার ১৬৯ জন।




