শিরোনামশীর্ষ সংবাদ

বিশ্বে করোনায় মৃত্য ১ লাখ ৫৭ হাজার ছাড়ালো

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৫৮ হাজার, করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ২২ লাখ ৯২ হাজার। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৪৬০ জন রোগী, মৃতের সংখ্যা ৩ হাজার ৩২৩ জন। গত কয়েকদিনের চেয়ে মৃতের সংখ্যা কম হওয়াকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বিশ্লেষকরা।
শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১০টায় করোনা মহামারির আন্তর্জতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারে আক্রান্ত ও মৃতের এ পরিসংখ্যান পাওয়া গেছে। এতে উল্লেখ করা হয়েছে আক্রান্তদের মধ্যে চিকিৎসার পর সুস্থ হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৮৩৮ জন। চিকিৎসাধীন রয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ১৭ জন। এদের মধ্যে সঙ্কটাপন্ন রোগীর সংখ্যা ৫৫ হাজার ৩৩৭ জন।
বিশ্বে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে মোট ৭ লাখ ১৫ হাজার ১০৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৮৮৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৭৩৫ জন।
আক্রান্তের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। সেখানে মোট ১ লাখ ৯৩ হাজার ৭২৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৩ জনের। তবে মৃত্যুর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে স্পেন, ২৪ ঘণ্টা মারা ৪১ জন। প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্তের তৃতীয় স্থানে রয়েছে ইতালি। সেখানে মোট ১ লাখ ৭৫ হাজার ৯২৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৩ হাজার ২২৭ জন। গত ২৪ ঘণ্টা মৃত্যু হয়েছে ৪৮২ জনের।
ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন, মারা গেছে ১৮ হাজার ৬৮১ জন। জার্মানিতে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৪২ হাজার ৫৬৯ জন, মৃতের সংখ্যা চার হাজার ৪০৫ জন।
যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫২৫ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ১৪ হাজার ২১২ জন। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৫ হাজার ৪৬৪ জন।
প্রতিবেশী দেশ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৯২ জন, এর মধ্যে মারা গেছে ৪৮৮ জন। পাকিস্তানে আক্রান্তের সংখ্যা সাত হাজার ৬৩৮ জন, মৃত্যু হয়েছে ১৮৩ জনের।
বাংলাদেশে সরকারি হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ৩০৬ জন লোকের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ১৪৪ জনে। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। এর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button