আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত ৬ লাখ ৯৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের সর্ব শেষ পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৮৪ লাখ ৬৩ হাজার ৯৮২ জনে দাঁড়িয়েছে। এদিকে স্থানীয় সময় দুপুর তিনটায় সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ৯৭ হাজার ৭৪০ জনে দাঁড়িয়েছে।
এদিকে করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪৮ লাখ ৬৮ হাজার ৪০৬ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৫৮ হাজার ৯৩১ জনে দাঁড়িয়েছে। এদিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে থাকা ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭ লাখ ৫১ হাজার ৬৬৫ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৯৪ হাজার ৭০২ জনে দাঁড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button