আন্তর্জাতিক সংবাদশিরোনাম
বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ২৮ হাজার, আক্রান্ত ৩২ লাখ ছাড়িয়েছে

করোনাভাইরাসে বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এপর্যন্ত ২ লাখ ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩২ লাখ ২০ হাজার ২২৫ জন।
তাদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৯১ হাজার ৬৫১ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৮১১ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১০ লাখ ৩৫১ জন সুস্থ হয়ে উঠেছেন।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।



