আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বে করোনায় মৃত্যু ২ লাখ ৩ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ২৯ লাখ ২০ হাজার

বিশ্বে করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২ লাখ ৩ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৬ দিনেই মৃত্যু হয়েছে ১ লাখ মানুষের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা গত ১০ এপ্রিল ১ লাখ অতিক্রম করেছিল। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৯ লাখ ২০ হাজার ৯২০ জন। এদের মধ্যে বর্তমানে ১৮ লাখ ৮০ হাজার ৬৮২ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ৮৬৩ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮ লাখ ৩৬ হাজার ৯৬২ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ৩ হাজার ২৭৬ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।
নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button