আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বের সবচেয়ে বড় উভচর বিমান তৈরি করলো চীন

বিশ্বের সব থেকে বড় উভচর বিমান তৈরি করেছে চীনের প্রকৌশলীরা। বিমানটি জলে-স্থলে সমানতালে চলতে পারবে। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বিমানটি মূলত দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহ এবং বনাঞ্চলে আগুন নেভানোর কাজে ব্যবহার হবে।
শনিবার চীনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিআইসি) বিমানটি জনসমক্ষে আনেন। দেশটির সরকারি গণমাধ্যম শিনহুয়া জানায়, বিমানটির নাম এজি-৬০০. চীনের গুয়াংডং প্রদেশের ঝাওহাই নগরীতে বিমানটিকে জনসম্মুখে আনা হয়।
চীনা কর্তৃপক্ষ দাবি করছে, বিমানটি পানি থেকে সরাসরি আকাশে ওঠতে আবার পানিতে নামতে পারে। বিশ্বে এমন প্রযুক্তির যতো বিমান রয়েছে তার মধ্যে এজি-৬০০ সবচেয়ে বড়। এমন বিমান তৈরিকে দেশটির বিমান শিল্পের অনেক বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
বিমানটি মূলত অতল সমুদ্রে অনুসন্ধান, পরিবেশ বিষয়ক বিভিন্ন কার্যক্রমসহ যাত্রী পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। উভচর এই বিমানটি প্রায় বোয়িং ৭৩৭ মডেলের সমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button