উপমহাদেশশিরোনাম

বিশ্বের দ্রুততম মিসাইল ব্রহ্মস!

২৯০ কিলোমিটার পাল্লার সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। এই ক্ষেপণাস্ত্রকে বলা হচ্ছে বিশ্বের দ্রুততম ‘সুপারসোনিক ক্রুজ’ মিসাইল। বৃহস্পতিবার সকালে রাজস্থানের পোখরান থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়৷
জানা গেছে, রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ভারত৷ ব্রহ্মসের রেঞ্জ ৪০০ কিমি পর্যন্ত বাড়ানো সম্ভব৷ তবে এর গতি আরো বাড়াবে ভারত৷
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন এই সাফল্যের জন্য ডিসেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অগানাইজেশনকে অভিনন্দন জানিয়েছেন৷
এই মিসাইলের সমান গতির কোনো মিসাইল এই মুহূর্তে বিশ্বে নেই। গতি কিংবা ক্ষমতায় বর্তমানে বিশ্বের সব থেকে শক্তিশালী মিসাইল এটি।
রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারত এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে৷ ব্রহ্মপুত্র ও মোস্কভা নদীর নাম অনুযায়ী এই মিসাইলের নাম রাখা হয় ব্রাহ্মোস৷ দৃশ্যমানতার বাইরে অপারেশন চালাতে সক্ষম ব্রহ্মস। অত্যন্ত ক্ষমতাশালী প্রতিরক্ষা বলয়কেও ভেঙে ফেলতে পারবে এই মিসাইল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button