আন্তর্জাতিক সংবাদশিরোনাম
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার বেলা ১২.০০ টায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার ১০২ জনে। ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৫৯ লাখ ৯ হাজার ৬৭৭ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২৯ লাখ ৬৪ হাজার ৫৭১ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৯৭৫ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৫ লাখ ৮৩ হাজার ৪ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।




