আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ কোটি ছাড়ালো

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত এ সংখ্যা সাড়ে ১৬ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া ক্রমাগত বাড়ছে শনাক্ত রোগীর সংখ্যাও।
যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টা নাগাদ বিশ্বে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ২৭৮। একই সময়ে বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৬ লাখ৭ ১ হাজার ৯২৬ জন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত ৫ কোটি ৩০ লাখ ১৩ হাজার ৬৪১ জন সুস্থ হয়ে উঠেছেন।
করোনা সবচেয়ে বেশি ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার ৭০৮ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৩ লাখ ১৮ হাজার ৩৩ জনের।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ৮৭ হাজার ৮৪৪।
আর মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৯১২ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button