খেলা
বিশ্বকাপ পর্যন্ত থাকছেন হাথুরুসিংহে

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে লঙ্কান কোচ হাথুরুসিংহের সঙ্গে মাশরাফিদের সম্পর্কটা আরো নিবিড় হচ্ছে। আগামী ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হাথুরুসিংহে।
বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আজ এ সিদ্ধান্ত হয়েছে। শুধু হাথুরুসিংহে নয়, তার সঙ্গে থাকছেন কোচিং স্টাফও। বেতন কেমন বাড়ছে, তা অবশ্য জানানো হয়নি।
২০১৪ সালের জুনে বাংলাদেশ দলের দায়িত্ব নেন হাথুরুসিংহে। গত বছরটা বেশ রোমাঞ্চকর কেটেছে তার। ওয়ানডে সিরিজ জিতেছেন পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তির দলের বিরুদ্ধে।




