খেলা

বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় সৌদি সমর্থকদের উল্লাস

আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হওয়ায় উল্লাস প্রকাশ করেছে সৌদি আরবের ফুটবল সমর্থকরা। অনেকে এ জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পুনর্গঠন কার্যক্রমের প্রশংসা করেছে, যার ফলে ওই কট্টর রক্ষণশীল রাজ্যে ক্রীড়ার উন্নয়ন ঘটেছে।
মঙ্গলবার বিশ্বকাপের বাছাইপর্বে জাপানকে হারিয়ে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে সৌদি আরব। এর ফলে ২০০৬ সালের পর প্রথমবারের মত ফুটবলের বিশ্ব আসরে খেলার সুযোগ লাভ করল মধ্য প্রাচ্যের এই দেশটি।
জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচে জাপানের বিপক্ষে ১-০ গোলে সৌদি আরবের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে ফুটবলের বিশ্ব আসরে অংশগ্রহণের স্বপ্ন ভেঙ্গে যায় এশীয় ফুটবলের পাওয়ার হাউজ অস্ট্রেলিয়ার। এখন রাশিয়ার টিকিট পেতে হলে সকারুসদের পার হয়ে আসতে হবে প্লে-অফ ম্যাচের জটিল প্রতিবন্ধকতা।
বিশ্বকাপ নিশ্চিত হবার সঙ্গে সঙ্গে সরকার রাজ্যটির ভবিষ্যৎ পুনর্গঠন কার্যক্রমের পরিকল্পনা সম্বলিত পোস্টার প্রকাশ করেছে। যেখানে উল্লেখ করা হয়েছে, রূপকল্প ২০৩০। সঙ্গে শোভা পাচ্ছে যুবরাজ সালমানের বিজয় চিহ্নসহ হাসিমাখা ছবি। সেই সঙ্গে খোদাই করে লেখা রয়েছে ‘ভবিষ্যতের জন্য প্রস্তুত’।
সরকারের রূপকল্প ২০৩০ টুইটার পাতায় প্রকাশ করা হয়েছে উল্লসিত সৌদি ফুটবল দলের ছবি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় আমরা আমাদের রাজা ও তরুণদের অভিনন্দন জানাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button