খেলা

বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার যোগ্যতা নেই: টেলিগ্রাফ

হাতেগুনা আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ক্রিকেট বিশ্বকাপ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বাদশতম এ আসর বসছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। ৩০ মে লন্ডনের ওভালে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০১৯ বিশ্বকাপের। ৩০ মে থেকে শুরু হওয়া এ বিশ্বকাপ ১৪ জুলাই পর্যন্ত চলবে। আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ জয়ের পর থেকে বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ হয়ে ক্রিকেটবোদ্ধাদের অনেকেই বলছেন ইংল্যান্ড বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
অনেকেই আরও একধাপ এগিয়ে বলছেন, তামিম-সাকিব-মুশফিকদের মতো বিশ্বমানের খেলোয়াড় সমৃদ্ধ দল যদি চ্যাম্পিয়নও হয় তাতে অবাক হওয়ার কিছু নেই।
কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্যা টেলিগ্রাফ উল্টো কথা বলছে। তাদের দাবি ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা নেই টাইগারদের।এটি তারা একটি জরিপ দিয়ে পাঠককে দেখিয়েছে যে, ওয়ানডে র‌্যাংকিংয়ে ৭ নম্বরে থাকা বাংলাদেশ শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের চেয়েও দুর্বল দল।
বিশ্বকাপকে সামনে রেখে চুলছেরা বিশ্লেষণ করছে ব্রিটিশ সংমাদ মাধ্যমটি।বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি দলের একটি জরিপ চালায় তারা। তাদের সেই জরিপে দেখা যায়, বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। বাংলাদেশের নিচে শুধুমাত্র আফগানিস্তান।
এই জরিপে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। প্রতি ৯ জনের মধ্যে চারজন বলছেন ইংলিশরা সেমিফাইনালে খেলবে। এরপরই ভারতের অবস্থান। প্রতি ১১ জনের মধ্যে চারজন বলছেন বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত সেমিফাইনালে খেলবে।
আর প্রতি ৪ জনের একজন বলছেন অস্ট্রেলিয়া সেমিফাইনালে খেলবে। প্রতি নয় জনের মধ্যে মাত্র ১ জন বলছেন সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা।
১০ জনের মধ্যে একজন বলছেন সেমিতে খেলবে নিউজিল্যান্ড। ১২ জনের মধ্যে একজন বলছেন পাকিস্তান সেমিতে খেলবে। আর ১৮ জনের মধ্যে একজন বলছেন ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে খেলবে। আর ৪০ জনের মধ্যে একজন বলছেন সেমিফাইনালে খেলবে শ্রীলংকা।
আর প্রতি ৮০ জনের মধ্যে মাত্র একজন বলছেন বাংলাদেশ সেমিফাইনালে খেলবে। বাংলাদেশের মতো একই পজিশনে আছে আফগানিস্তান।
ত্রিদেশীয় সিরিজে শিরোপা জয়ের পরও টেলিগ্রাফ দাবি করছে বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবেন না।
টেলিগ্রাফের প্রতিবেদনে বাংলাদেশের চেয়ে এগিয়ে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। যদিও শক্তিমত্তা, সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যান বিবেচনায় শ্রীলংকা এং উইন্ডিজের চেয়ে একধাপ এগিয়ে আছে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button