উপমহাদেশশিরোনাম

বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ভারতীয় ১৬৯ শিক্ষার্থী

করোনা মহামারির অচলাবস্থায় বাংলাদেশে আটকেপড়া ভারতীয় ১৬৯ শিক্ষার্থী ঢাকা ছেড়েছেন। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে দেশটির শ্রীনগরের উদ্দেশ্যে তারা ঢাকা ছাড়েন। এ নিয়ে করোনার কারণে বিমান চলাচলে নিষেধাজ্ঞার মধ্যেই এই চতুর্থ দফা ভারতে বিশেষ ফ্লাইট ঢাকা ঘুরে গেল।
মঙ্গলবার (১২ মে) দুপুরে বাংলাদেশে আটকেপড়া ভারতীয় শিক্ষার্থীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশের উদ্দেশে রওনা হন।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, চতুর্থ দফায় এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লািইটে বাংলাদেশে আটকেপড়া দেশটির ১৬৯ শিক্ষার্থীকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে। করোনা মহামারিতে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের পর্যায়ক্রমে সরিয়ে নেয়া হচ্ছে। প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার সাতটি ফ্লাইট ভারতীয় নাগরিকদের শ্রীনগর (৮, ১২ ও ১৩ মে), দিল্লি (৯ মে), মুম্বাই (১০ মে), এবং চেন্নাই (১৪ মে) নিয়ে যাওয়া হচ্ছে।
ঢাকা থেকে ভারতে হাইকমিশন জানায়. গত ৮ মে প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিক্যার কলেজ থেকে আটকে পড়া ১৭০ জন শিক্ষার্থী শ্রীনগরে ফিরিয়ে নেয়া হয়েছে। আর ৯ মে বাংলাদেশে আটকে পড়া ১২৯ জন ভারতীয় নাগরিক দ্বিতীয় দফায় ভারত গেছেন।১০ মে ১৬৮ জন ভারতীয় নাগরিককে মুম্বাই যায় একটি ফ্লাইট।
হাইকমিশন সূত্রে জানা গেছে, ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে করোনাভাইরাস মহামারির কারণে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ‘বন্দে ভারত মিশন’ নামক বৃহত্তম প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছে। এই ভারতীয় নাগরিকদের অনেকেই রয়েছেন, যারা চাকরি, পড়াশোনা/ইন্টার্নশিপ, পর্যটন, ব্যবসাসহ বিভিন্ন কারণে লকডাউনের আগে বিভিন্ন দেশে গিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button