খেলা

বিশাল ব্যাবধানে হারল বাংলাদেশ

দুই ঘণ্টাও ক্রিজে টিকতে পারল না বাংলাদেশ। উইকেট বিলিয়ে দেয়ার মিছিলে যোগ দিলেন টপ-অর্ডারের ব্যাটসম্যানরা। যার রেশ ধরে রাখলেন টেল এন্ডাররাও। ঢাকা টেস্টে দুই দিন বাকি থাকতেই ২১৫ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা।
এর আগে চট্টগ্রাম টেস্টে হার এড়িয়ে ড্র করেছিল বাংলাদেশ।
সকালে দুই লঙ্কান ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। ফলে ৩৩৯ রানের টার্গেট পায় বাংলাদেশ। এই রানের ‘পাহাড়ে’ চাপা পড়ে দল। হুড়মুড়িয়ে পড়তে থাকে একের পর এক উইকেট। রাজত্ব চলে লঙ্কান বোলারদের।
সর্বোচ্চ ৩৩ রান করেন প্রথম টেস্টে রেকর্ডধারী মুমিনুল হক। এছাড়া মুশফিকুর রহিম ২৫, ইমরুল কায়েস ১৭, লিটন দাস ১২, মেহেদি হাসান মিরাজ ৭, অধিনায়ক মাহমুদুল্লাহ-তাইজুল ইসলাম ৬ রান করে, মোস্তাফিজুর রহমান ৫, তামিম ইকবাল-আব্দুর রাজ্জাক ২ রান করেন এবং সাব্বির রহমান ১ রানে আউট হন।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ পাঁচটি উইকেট শিকার করেন ধনাঞ্জয়া ডি সিলভা। রঙ্গনা হেরাথ শিকার করেছেন চার উইকেট। একটি পেয়েছেন দিলরুয়ান পেরারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button