sliderস্থানিয়

বিলাইছড়িতে সেনাবাহিনীর অভিযান দেশীয় মদ উদ্ধার

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি: বিলাইছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।

পার্বত্য অঞ্চলে মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর এই তৎপরতা চালানো হয়।​ সেনা সূত্রে জানা গেছে, গতকাল ০৫ জানুয়ারি (সোমবার) রাত ৯টা ৪০ মিনিটে বিলাইছড়ি জোনের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১ নম্বর বিলাইছড়ি ইউনিয়নের ডরমেটরি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি অজ্ঞাতনামা বাসার পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা বেশ কিছু বস্তা উদ্ধার করা হয়। পরে তল্লাশি করে সেসব বস্তা থেকে মোট ৬৭ কেজি অবৈধ দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।​ উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ রাতেই বিলাইছড়ি জোন সদরে নিয়ে যাওয়া হয়।

আজ ০৬ জানুয়ারি (মঙ্গলবার) সকালে জোন সদরের ট্রেনিং শেডের পাশে স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক ধ্বংস করা হয়। মাটিতে গর্ত করে এবং অগ্নিসংযোগের মাধ্যমে এই বিপুল পরিমাণ মদ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান প্রশংসিত হয়েছে। জোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর বিশেষ অভিযান ও নিয়মিত টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button