slider

বির্তকিত কর্মকান্ডে তিন ছাত্রলীগ নেতাকে অব্যহতি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের তিন ছাত্রলীগ নেতাকে বির্তকিত কর্মকান্ডের কারণে অব্যহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। রবিবার তাদের কর্মকান্ড নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি—সম্পাদকের বিবৃত্তির মাধ্যমে বহিস্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অব্যহতি দেওয়া তিন ছাত্রলীগ নেতা হলেন, জেলা ছাত্রলীগের সহসম্পাদক আশরাফুজ্জামান জোহা, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিল্লাল মৃধা ও সাংগঠনিক সম্পাদক সুদেব বিশ্বাস।

জানা যায়, গত ২৫ মার্চ ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং কোমরের পিছনে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি আপলোড দিয়ে ভাইরাল হয়। নিজের ফেসবুক ওয়ালে ‘দিবেন যা, পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন ক্যাপশন লিখে পোস্ট করেন। সে সময় খেলনা পিস্তল বলে দাবি করেন। শুভ্রদেব সিং বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সুধীর বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজের স্নাতক শ্রেণির ছাত্র। পুলিশ দুইদিন পরেই তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক)/২৭(১)(ঘ)/৩১ ধারায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।

এর পরেই চলতি মাসের ৯ এপ্রিল উপজেলা ছাত্রলীগের সহ—সভাপতি বিল্লাল মৃধা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেশীয় অস্ত্রের একটি টিকটক ভিডিও পোস্ট করে সমালোচিত হন। এ ঘটনায় তার মোবাইল হারিয়ে যাওয়ায় ফেসবুক একাউন্টটি হ্যাক হয়েছে বলে দাবি করেন। বিল্লাল মৃধা বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কামারগ্রামের (মৃধাপাড়া) জাহাঙ্গীর মৃধার ছেলে।

অপরদিকে শনিবার (০৮ এপ্রিল) রাতে ইয়াবাসহ বোয়ালমারী থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন জেলা ছাত্রলীগের সহসম্পাদক আশরাফুজ্জামান জোহা (২৮)। উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশালা এলাকা থেকে ৩২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন জাকিরের ছেলে। থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। মামলায় রবিবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করে। ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় আশরাফুজ্জামান জোহাকে জেলা ছাত্রলীগের সহ—সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ বলে জানা গেছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল বলেন, ‘বিষয় গুলো খুবই দুঃখজনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ছবি বা ভিডিও ছাড়া তাদের ঠিক হয়নি। হোক সেটা খেলনা বা টিকটকের ভিডিও। এসব কাজে আমরা বিব্রত। সংগঠন বিরোধী বা সমাজের চোখে খারাপ দেখায় এ রকম কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

সোমবার (১০ এপ্রিল) তিন ছাত্রলীগ নেতার সাময়িক বহিস্কারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ বলেন, সংগঠন পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আশরাফুজ্জামান জোহাকে স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আশরাফুজ্জামান জোহাকে ইয়াবাসহ গ্রেপ্তারের মামলায় রবিবার আসামিকে আদালতে চালান করা হয়েছে। এর আগেও একবার আশরাফুজ্জামান জোহা ইয়াবা ও ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। এছাড়া বিল্লাল মৃধা নামে উপজেলা ছাত্রলীগের নেতা দেশীয় অস্ত্রের টিকটক ভিডিও ফেসবুকে পোষ্ট করার বিষয়টি জানার পরপরই তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিলো। বিষয়টি নিয়ে পুলিশ কাজ গুরুত্ব সহকারে কাজ করছে। এর আগে গত ২৭ মার্চ কোমরে পিস্তল গুজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোষ্ট করায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসের বিরুদ্ধে সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনসহ জনমনে অস্ত্রিরতা সৃষ্টির অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা পরবর্তী তাকে কারাগারে প্রেরণ করা হয় বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button