slider

বিরোধীদের কর্মকান্ডে মানুষ ক্ষুব্ধ। তারা শান্তি চায়, উন্নয়ন চায়: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

খাব্বাব হোসেন ত্বহা, মানিকগঞ্জ প্রতিনিধি : বিরোধীদের কর্মকান্ডে মানুষ ক্ষুব্ধ। তারা(সাধারন জনগন) শান্তি চায়, উন্নয়ন চায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার(২৭ ডিসেম্বর) মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনাকালে এ মন্তব্য করেন তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশী-বিদেশী ষড়যন্ত্র প্রতিহত করে আগামী ৭ জানুয়ারী নৌকা জয়লাভ করবে। আমাদের বিরোধীরা নির্বাচনে অংশগ্রহণ করছে না। তারা হুমকিধামকি দিচ্ছে। জ্বালাওপোরাও করছে। মানুষও পুরিয়েছে৷ বাড়িঘর পুরিয়েছে৷ তারা ট্রেন লাইন কেটে দিয়েছে। মানুষ এসব বিষয়ে ক্ষুব্ধ। মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়”

উন্নয়ন প্রসঙ্গে জাহিদ মালেক বলেন” মানিকগঞ্জবাসী অনেক উন্নয়ন পেয়েছে। এজন্য তারা অনেক খুশি। তারা মাননীয় প্রধানমন্ত্রীকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তারা আওয়ামীলীগকে ক্ষমতায় দেখতে চায়”।

নির্বাচন প্রসঙ্গে জাহিদ মালেক বলেন” আমরা খুবই আনন্দিত যে আমরা অনেক সাড়া পাচ্ছি। প্রতিটি সভায় হাজার হাজার লোক আনন্দের সাথে উপস্থিত হচ্ছে এবং তারা নৌকায় ভোট দেয়ার জন্য প্রস্তুত। এই নির্বাচন যাতে কেউ ব্যাহত না করতে পারে এজন্য আমরা সকলে মিলে কাজ করছি।”

নির্বাচনকালীন সময়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের সজাগ থাকতে আহ্বান জানান তিনি।

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র মোঃ রমজান আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাবেক মেয়র গাজী কামরুল হুদা সেলিম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button