
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধীদলের নেত্রী রওশন এরশাদ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দলীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে রওশন এরশাদ দলীয় সংসদ সদস্যদের নিয়ে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়েছেন।
রাত ১২টা ১মিনিটে জাতির পক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শহীদ মিনারে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।




