অপরাধশিরোনাম

বিমানে যৌন হয়রানির শিকার জাকারবার্গের বোন

শেষে কিনা ফেসবুক প্রতিষ্ঠাতার বোনকেও যৌন হেনস্থার সম্মুখীন হতে হলো। মার্ক জাকারবার্গের বোন রান্ডি জাকারবার্গ আলাস্কা বিমানসংস্থার বিমানে যৌন হেনস্থার শিকার হন। বুধবারই তিনি এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিতভাবে জানিয়েছেন।
লস অ্যাঞ্জেলস থেকে মেক্সিকোর মাজাটলানগামী বিমানে পাশে বসে থাকা সহযাত্রী ক্রমাগত রান্ডিকে যৌন হেনস্থা করতে থাকে। রান্ডিসহ বিমানের অন্য মহিলা যাত্রীদের শরীর নিয়ে অশালীন মন্তব্য এবং ওই সহযাত্রীর ক্রমাগত মদ্যপান রান্ডির কাছে অস্বস্তির বিষয় হয়ে ওঠে। তিনি আরো অভিযোগ করে জানান, বিমানকর্মীরাই নাকি অভিযুক্তকে এ ধরনের কাজ করার সুযোগ করে দেন। যদিও আলাস্কা বিমানসংস্থার পক্ষ থেকে জানা গেছে, জাকারবার্গের বোনের যৌন হেনস্থার অভিযোগ তদন্ত করে খতিয়ে দেখা হবে।
রান্ডি জাকারবার্গ তার অভিযোগে জানান, পাশে বসে থাকা সহযাত্রী তাকে জিজ্ঞাসা করে যে রান্ডির কি তার প্রতি কোনো দুর্বলতা রয়েছে?‌ এমনকী অন্য মহিলা সহযাত্রীদের শরীর নিয়ে অশালীন মন্তব্য করে ওই নেশাগ্রস্ত যাত্রী। রান্ডি জাকারবার্গ বাধ্য হয়ে বিমান কর্মীদের কাছে এ বিষয়ে অভিযোগও দায়ের করেন।
কিন্তু বিমান কর্মীরা তাকে জানান যে অভিযুক্ত যাত্রী ওই বিমানের নিয়মিত যাতায়াত করে। রান্ডিকে বিমান কর্মীরা গোটা বিষয়টি ব্যক্তিগতভাবে নিতে বারণ করেন এবং বিমানের পেছনদিকে বসতে বলার প্রস্তাব দেন।
রান্ডি বলেন, ‘আমি উপলব্ধি করি আমি যখন কিছুই করিনি তখন নিজের আসন কেন বদল করব? ‌হেনস্থার শিকার তো আমি হয়েছি।’‌
আলাস্কা বিমানসংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রান্ডি জাকারবার্গের অভিযোগের তদন্ত যতদিন না শেষ হচ্ছে ততদিন অভিযুক্তকে তাদের কোনো বিমানেই সফর করতে দেয়া হবে না। ‌

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button