আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিমানবন্দরে মার্কিন নারীর হাতব্যাগ থেকে নবজাতক উদ্ধার

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার নিনোয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দরে এক মার্কিন নারীর হাতব্যাগ থেকে নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুর বয়স আনুমানিক ছয়দিন বলে ধারনা করছে পুলিশ। বুধবার এ ঘটনা ঘটে।
ম্যানিলা পুলিশের অভিযোগ, ওই নবজাতককে পাচারের উদ্দেশ্যে হাতব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন জেনিফার ট্যালবট নামের ওই মার্কিন নারী। মানবপাচারকারী সন্দেহে মার্কিন নাগরিক ওই নারীকে আটক করেছে পুলিশ।
এদিকে এনবিআইয়ের দাবি, পাচার নয় নিজেই শিশুটিকে চুরি করে যুক্তরাষ্ট্রে পালাচ্ছিলেন জেনিফার ট্যালবট।
বিমানবন্দরে শিশুটির বোর্ডিং পাস দেখাতে পারেননি জেনিফার। তবে শিশুটির মায়ের স্বাক্ষরহীন অনাপত্তিপত্র পাওয়া যায় তার কাছে। যেখানে লেখা রয়েছে শিশুটিকে যুক্তরাষ্ট্রে নিতে কোনো বাধা দেবেন না এর মা।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পাচারের অপরাধ প্রমাণ হলে মার্কিন ওই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে।
শিশুটিকে কেন এভাবে হাতব্যাগে ভরে ফিলিপাইন ছাড়ছিলেন সে বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি আটক জেনিফার। বর্তমানে ম্যানিলার সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে রাখা হয়েছে শিশুটিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button