বিভাগীয় গণসমাবেশ নিয়ে সংবাদ সম্মেলন পিরোজপুর জেলা বিএনপির

পিরোজপুর প্রতিনিধি,এইচ,এম,নাছির উদ্দিনঃ পিরোজপুরে জেলা বিএনপি সংবাদ সম্মেলনে বিভাগীয় গণ সমাবেশের প্রস্তুুতিতে নেতাকর্মীদের প্রতি বাধা ও হয়রানির অভিযোগ তুলেছেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন।
তিনি বলেন বরিশালের গণসমাবেশ কে নিয়ে বিভিন্ন উপজেলার নেতাকর্মীদেরকে পুলিশি হয়রানি ও হামলা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে, নেছারাবাদ উপজেলা ও নাজিরপুর উপজেলার বিভিন্ন নেতাকর্মীর উপরে হামলার পরে উল্টো তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।
তিনি আরো বলেন যতই হামলা মামলা করুক না কেন পিরোজপুর জেলা বিএনপি বরিশালের গণ সমাবেশ সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তিনি আরো দাবি করেন ১৫ হাজারেরও বেশি নেতাকর্মী নিয়ে বরিশালের গণসমাবেশে যোগ দিবেন তারা। তিনি অভিযোগ করেন ছাত্রলীগের কিশোর গ্যাং দিয়ে প্রতিনিয়ত হামলা করে যাচ্ছে।
তিনি সকলকে আহ্বান করেন বরিশালের গনসমাবেশ কে সফল করতে যার যার অবস্থান থেকে প্রস্তুত থাকতে।
সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন পিরোজপুর জেলা বিএনপি ইতিমধ্যেই বিভিন্ন উপজেলা থেকে তাদের নেতাকর্মীরা গণ সমাবেশের উদ্দেশ্যে বরিশালে চলে গেছেন, যার যার মত বরিশালে অবস্থান করছেন,বরিশাল যেহেতু বিএনপির ঘাঁটি তাই বরিশালের গণ সমাবেশ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এড আবুল কালাম এড.রহিমা আক্তার হাসি ও অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা সকলে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃস্বর্থ মুক্তি ও দ্রাব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের হাতের নাগালে নিয়ে আসার আহ্বান জানান।




