খেলা

বিপিএলে দল পেলেন মাশরাফি

নতুন আঙ্গিকে শুরু হওয়া বিপিএল পেয়ার্স ড্রাফটে দেশি প্লেয়ারদের ক্যাটাগরিতে প্রথম রাউন্ডের কল গেল, দ্বিতীয় রাউন্ড শেষে দেশি প্লেয়ারদের তালিকায় তৃতীয় কলটিও গেল। কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজার নাম কেউ উচ্চারণ করলেন না। অবশেষে চতুর্থ রাউন্ডের দ্বিতীয় কলে টাইগার ওয়ানডে দলপতিকে ডেকে নিল ঢাকা প্লাটুনস।
সব কিছু ঠিক থাকলে বঙ্গবন্ধু বিপিএলে ঢাকার হয়ে খেলবেন ৫ বারের বিপিএল শিরোপা জয়ী ম্যাশ।
রোববার (১৭ নভেম্বর) হোটেল র‌্যাডিসনে সন্ধ্যা ৬টায় এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। যেখানে প্রথম দফায় দুইবারের ডাকে মাশরাফিকে নেয়নি কোনও দলই। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে মুশফিকুর রহীম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ দল পেলেও তার জায়গা হয়নি।
ড্রাফটে মোট ৬ রাউন্ডের ১১তম শেষে কে কোন দলে ডাক পেল আসুন দেখে নেই।
ঢাকা প্লাটুনস:তামিম ইকবাল,এনামুল হক বিজয়,হাসান মাহমুদ,মেহেদি হাসান, থিসারার পেরারা, লরি ইভানস, আরিফুল হক,মুমিনুল হক,শুভাগত হোম,মাশরাফি বিন মুত্তর্জা, ওয়াহাব রিয়াজ
চট্রগ্রাম চ্যালেঞ্জার্স:মাহমুদউল্লাহ রিয়াদ,ইমরুল কায়েস,নাসির হোসেন,রুবেল হোসেন, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস,নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মোক্তার আলী, পিনাক ঘোষ, আভিষকা ফার্নান্দো,
রাজশাহী রয়্যালস:লিটন দাস,আফিফ হোসেন,আবু যায়েদ রাহি,ফরহাদ রেজা, রবি বোপারা, হযরত উল্লাহ জাজাই, তাইজুল ইসলাম, অলোক কাপালি, কামরুর ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর,মোহাম্মদ নেওয়াজ
সিলেট থান্ডার: মোসাদ্দেক হোসেন সৈকত,মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু,সোহাগ গাজী, শারফিন রাদারফোর্ড, শফিকু্ল্লাহ শাফাক, রনি তালুকদার,নাইম হাসান, দেলোয়ার হোসেন,মনির হোসেন খান,নাভিদুল হক
খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত,আমিনুল ইসলাম বিপ্লব, রাইলি রুশো, রবি ফ্রাইলিংক, শামসুর রহমান ‍শুভ,মোহাম্মদ সাইফ হাসান,মেহেদি হাসান মিরাজ,শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির,
রংপুর রেঞ্জার্স :মোস্তাফিজুর রহমান,নাইম শেখ,আরাফাত সানি,জহুরুল ইসলাম, মোহাম্মদ নবী, শেই হোপ, তাসকিন আহমেদ,জাকির হাসান, ফজলে রাব্বি,নাদিফ চৌধুরী, লুইস গ্রেগরি
কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, আল আমিন হোসেন, ইয়াসির আলী চৌধুরী,সাব্বির রহমান, কুশল পেরেরা, মুজিব উর রহমান, সানজামুল ইসলাম,আবু হায়দার রনি,মাহিদুল অঙ্কন, সুমন খান, ডেভিড মালান
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ এই আসরে নিয়মিত সাতটি ফ্র্যাঞ্চাইজি থাকছে না। এর বদলে দেশের ৭টি অঞ্চলের নতুন সাত ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে এই আসরে।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button