আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিদ্রোহীদের প্রেসিডেন্ট প্রাসাদে ঢোকার চেষ্টা প্রতিহত

তুরস্কে অভ্যুত্থানকারীরা রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রাসাদেও প্রবেশ করার চেষ্টা করেছিল। তবে তাদের প্রতিহত করা হয়। অনুপ্রবেশের সময় ১৩ সৈন্যকে আটক করা হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।
শুক্রবার অভ্যুত্থানের সময় এরদোগান কৃষ্ণ সাগরীয় এলাকায় যে হোটেলে তিনি অবস্থান করেছিলেন, সেখানেও হামলা চালানো হয়েছিল। কিন্তু তিনি হামলার সামান্য আগে সেখান থেকে বের হয়ে গিয়েছিলেন।
হামলার আগে অন্তত দুটি হেলিকপ্টার থেকে ভারী গোলাবর্ষণ করা হয়। এরপরই হোটেলটি মুখোশ পরা বন্দুকধারীরা ঘিরে ফেলে পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে।
এরদোগান ওই হোটেলে ছুটি কাটাচ্ছিলেন। শুক্রবার রাতে সামরিক অভ্যুত্থানের খবর পেয়েই তিনি দেশবাসীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান। তিনিও ইস্তাম্বুল রওনা হয়ে যান। ফলে হামলাকারীদের আক্রমণ থেকে তিনি রক্ষা পান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামরিক বাহিনীর একটি অতি ক্ষুদ্র অংশ দেশের অখণ্ডতা ও ঐক্য নস্যাতের চেষ্টা চালায়। তিনি বলেন, এই বিশ্বাসঘাতকতার সাথে জড়িতদের চড়া মূল্য দিতে হবে।
সামরিক বাহিনীর একটি অংশের সরকার উৎখাতের চেষ্টার খবর শোনার সাথে সাথে তিনি ফেসটাইম ভিডিও’র বিশেষ ব্যবস্থায় দেশবাসীকে রাস্তায় নেমে এসে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা নস্যাৎ করার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার লোক রাস্তায় নেমে আসে। এছাড়া মসজিদগুলোতে লাউডস্পিকারে সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করা হয়।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়িলদিরিম জানিয়েছেন, সামরিক অভ্যুত্থান প্রতিরোধ করা হয়েছে। সারা দেশ সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে। তিনি জানান, তুরস্ক সেনাবাহিনীর একটি গ্রুপ দৃশ্যত ক্যু করার চেষ্টা করেছিল। তিনি বিস্তারিত বিবরণ দেননি। তবে জানিয়েছেন, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button