slider

বিদ্যুৎ বিল বকেয়া, নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের বিদ্যুৎ বিচ্ছিন্ন

নাটোর প্রতিনিধি : নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের ৩ লাখ ২৬ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কো¤পানি লিমিটেড (নেসকো)। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে শহরের বড় হরিশপুরে অবস্থিত টেক্সটাইল ইনস্টিটিউটের ভেতরের একটি খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নেসকোর একটি দল। এতে ইনস্টিটিউটের হোস্টেলসহ পুরো প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎহীনতায় প্রতিষ্ঠানটির নিরাপত্তা বিঘিœত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন প্রতিষ্ঠান প্রধান।

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোজাম্মেল হক জানান, প্রতিষ্ঠানটির সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বিদ্যুৎ বিল ৩ লাখ ২৬ হাজার টাকা বকেয়া থাকায় আজ নেসকো কর্তৃপক্ষ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালককে অবগত করেছি। তিনি আশ্বস্ত করেছেন অতিদ্রুত বিদ্যুৎ খাতে বরাদ্দ দেবেন। সেই টাকা পেলেই তাদের বকেয়া পরিশোধ করা হবে।বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণে রাতের বেলায় কলেজ ক্যা¤পাসের নিরাপত্তা বিঘিœত হতে পারে। সেই সঙ্গে হোস্টেলের শিক্ষার্থীদের পড়াশোনার সমস্যাও হবে।

নাটোর নেসকোর সহকারী প্রকৌশলী সুব্রত হোড় জানান, প্রতিষ্ঠানটির বিদ্যুৎ বিল বকেয়া থাকায় দুই দফায় বিল পরিশোধ করার নোটিশ দেওয়া হয়েছে। তারপরও বিল পরিশোধ না করায় আজ লাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। যেহেতু এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান, তাই দ্রুত সমস্যা সমাধানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button